|

Advertisement
×

ব্যাংক লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রবিবার, ৩০ মে ২০২১   প্রিন্ট   ৪৫১ বার পঠিত

ব্যাংক লেনদেন চলবে ৩টা পর্যন্ত

চলমান বিধিনিষেধের সঙ্গে সীমিত পরিসরে ব্যাংক লেনদেনের সময়সীমা বাড়ানো হয়েছে।

আগের মতোই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আগামী ৬ জুন পর্যন্ত ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। তবে ব্যাংকের অন্যান্য আনুষঙ্গিক কাজ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষিত প্রজ্ঞাপন প্রেক্ষিতে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী আগামীকাল সোমবার থেকে ৬ জুন পর্যন্ত সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময়ে লেনদেন হবে সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত। আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদন হবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক কর্তৃক গত ১৩ এপ্রিল জারি করা ডিওএস সার্কুলারে (লেটার নং-১৫) প্রদত্ত অন্যান্য নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলাে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:২৯ অপরাহ্ণ | রবিবার, ৩০ মে ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com