বিবিএনিউজ.নেট
সোমবার, ১৬ মার্চ ২০২০ প্রিন্ট ৭৫২ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি ব্যাংকের পর্ষদ সভা ২২ মার্চ অনুষ্ঠিত হবে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংক দুটি হলো-ব্র্যাক ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক।
ব্র্যাক ব্যাংক: ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা ২২ মার্চ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। এরপর কোম্পানিটির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে।
২০১৮ সালে কোম্পানিটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।
মার্কেন্টাইল ব্যাংক: মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সভাও ২২ মার্চ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। একইসঙ্গে কোম্পানিটির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে।
২০১৮ সালে কোম্পানিটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।
Posted ০৩:১০ অপরাহ্ণ | সোমবার, ১৬ মার্চ ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন