নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ প্রিন্ট ১৪ বার পঠিত
সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৯৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ১২৬ কোটি ৩১ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৮৪৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা সাউথবাংলা ব্যাংকের ১২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এম.এল ডাইং ১২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে শার্প ইন্ডাস্ট্রিজ ১১ কোটি ৮১ লাখ, ডমিনেজ স্টিল ১১ কোটি ৫৬ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ৯ কোটি ৬৯ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ৯ কোটি ১৮ লাখ, ব্রাক ব্যাংক ৮ কোটি ২১ লাখ, মালেক স্পিনিং ৭ কোটি ৫৩ লাখ ও গ্রামীনফোন ৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৬:৫৫ অপরাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com