নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ প্রিন্ট ১৪৭ বার পঠিত
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশের ৩৬টি জীবন বীমা কোম্পানি মোট ৯০২ কোটি ৪৪ লাখ টাকা ব্যবস্থাপনা ব্যয় করেছে। এর মধ্যে ২৬ কোটি ৯২ লাখ টাকা ব্যয় হয়েছে নিয়ন্ত্রক সংস্থা নির্ধারিত সর্বোচ্চ সীমার অতিরিক্ত। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রকাশিত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত তথ্য বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে।
আইডিআরএর তথ্য অনুযায়ী, প্রথম প্রান্তিকে ৩৬টি জীবন বীমা কোম্পানির মোট গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ২ হাজার ৯১৫ কোটি ৬০ লাখ টাকা। প্রথমবর্ষের প্রিমিয়াম আয় হয়েছে ৬৪৭ কোটি ১৬ লাখ টাকা। বিপরীতে ব্যবস্থাপনা ব্যয় হয়েছে ৯০২ কোটি ৪৪ লাখ টাকা। এ সময়ে কোম্পানিগুলোর জন্য সর্বোচ্চ অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়ের সীমা ছিল ৮৭৫ কোটি ৫১ লাখ টাকা।
কোন কোম্পানি কত ব্যয় করেছে:
প্রথম প্রান্তিকে ব্যবস্থাপনা ব্যয়ের দিক থেকে শীর্ষে রয়েছে মেটলাইফ বাংলাদেশ। কোম্পানিটি ব্যয় করেছে ২৬৬ কোটি ৪৯ লাখ টাকা। এরপর ন্যাশনাল লাইফ ১১৮ কোটি ১৮ লাখ, সোনালী লাইফ ৮৩ কোটি ২০ লাখ, প্রগতি লাইফ ৫৯ কোটি ৫৩ লাখ, ডেল্টা লাইফ ৫০ কোটি ২৯ লাখ, গার্ডিয়ান লাইফ ৫০ কোটি ১ লাখ, জীবন বীমা করপোরেশন ৪৪ কোটি ৩০ লাখ এবং পপুলার লাইফ ৩৮ কোটি ৮১ লাখ টাকা ব্যয় করেছে।
অন্যান্য কোম্পানির মধ্যে প্রাইম ইসলামী লাইফ ২২ কোটি ৫ লাখ, আলফা ইসলামী লাইফ ২১ কোটি ৭৩ লাখ, বেঙ্গল ইসলামী লাইফ ১২ কোটি ৫৯ লাখ, মেঘনা লাইফ ১৩ কোটি ৮৬ লাখ, ফারইস্ট ইসলামী লাইফ ১৪ কোটি ৭১ লাখ, রূপালী লাইফ ১৫ কোটি ১৬ লাখ, সন্ধানী লাইফ ১৬ কোটি ৯৮ লাখ, ট্রাস্ট ইসলামী লাইফ ৮ কোটি ৯১ লাখ, চার্টার্ড লাইফ ৭ কোটি ৫০ লাখ, জেনিথ ইসলামী লাইফ ৬ কোটি ৩৯ লাখ এবং আকিজ তাকাফুল লাইফ ৫ কোটি ৯৪ লাখ টাকা ব্যবস্থাপনা ব্যয় করেছে।
এ ছাড়া শান্তা লাইফ ৪ কোটি ৫১ লাখ, প্রগ্রেসিভ লাইফ ৪ কোটি ৩১ লাখ, আস্থা লাইফ ৪ কোটি ১৪ লাখ, এনআরবি ইসলামী লাইফ ৩ কোটি ৮২ লাখ, হোমল্যান্ড লাইফ ৩৮ লাখ, ডায়মন্ড লাইফ ২৯ লাখ, গোল্ডেন লাইফ ২ কোটি ৯৬ লাখ, প্রোটেকটিভ ইসলামী লাইফ ২ কোটি ৮৭ লাখ, স্বদেশ লাইফ ২ কোটি ৮৯ লাখ, যমুনা লাইফ ২ কোটি ৩২ লাখ, লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন অব বাংলাদেশ ২ কোটি ৩১ লাখ, সানলাইফ ২ কোটি ৩৪ লাখ, পদ্মা ইসলামী লাইফ ৩ কোটি ৫৯ লাখ, মার্কেন্টাইল ইসলামী লাইফ ৩ কোটি ৫৬ লাখ, রূপালী লাইফ ১৫ কোটি ১৬ লাখ, সানফ্লাওয়ার লাইফ ১ কোটি ৩৮ লাখ এবং বায়রা লাইফ ৪৯ লাখ টাকা ব্যয় করেছে।
অনুমোদিত সীমার চেয়ে বেশি ব্যয় যাদের:
আইডিআরএর হিসাব অনুযায়ী, বেশ কয়েকটি কোম্পানি নির্ধারিত সর্বোচ্চ ব্যবস্থাপনা ব্যয়ের সীমা অতিক্রম করেছে। এর মধ্যে মেটলাইফ বাংলাদেশ ১১ কোটি ৬৭ লাখ টাকা, জীবন বীমা করপোরেশন ৯ কোটি ৫০ লাখ, ফারইস্ট ইসলামী লাইফ ৮ কোটি ৩৬ লাখ, প্রাইম ইসলামী লাইফ ৪ কোটি ২৯ লাখ, শান্তা লাইফ ৩ কোটি ৮২ লাখ এবং বেঙ্গল ইসলামী লাইফ ২ কোটি ৯৪ লাখ টাকা অনুমোদিত সীমার বেশি ব্যয় করেছে।
এ ছাড়া রূপালী লাইফ ২ কোটি ১৪ লাখ, প্রোটেকটিভ ইসলামী লাইফ ১ কোটি ৫৪ লাখ, প্রগ্রেসিভ লাইফ ১ কোটি ৫২ লাখ, এনআরবি ইসলামী লাইফ ১ কোটি ৬৩ লাখ, সানলাইফ ১ কোটি ৬৪ লাখ, জেনিথ ইসলামী লাইফ ১ কোটি ৮৪ লাখ, যমুনা লাইফ ৯৭ লাখ এবং হোমল্যান্ড লাইফ ২৮ লাখ টাকা বেশি ব্যয় করেছে।
অন্যদিকে কয়েকটি কোম্পানি অনুমোদিত সীমার নিচে ব্যবস্থাপনা ব্যয় করেছে। গার্ডিয়ান লাইফ অনুমোদিত সীমার চেয়ে ১৩ কোটি ৬৬ লাখ টাকা কম, ডেল্টা লাইফ ৮ কোটি ৭৭ লাখ টাকা কম, মেঘনা লাইফ ৩ কোটি ৮৯ লাখ টাকা কম এবং আকিজ তাকাফুল লাইফ ১ কোটি ৬ লাখ টাকা কম ব্যয় করেছে।
খাতসংশ্লিষ্টদের মতে, জীবন বীমা কোম্পানির ব্যবস্থাপনা ব্যয়ের সীমা নির্ধারণের মূল উদ্দেশ্য হলো প্রিমিয়ামের অর্থের একটি বড় অংশ যেন অতিরিক্ত পরিচালন ব্যয়ে চলে না যায়। বিশেষ করে যেসব কোম্পানি ধারাবাহিকভাবে নির্ধারিত সীমা অতিক্রম করছে, তাদের ব্যয়ের খাত, কমিশন, পরিচালন কাঠামো ও ব্যবসা সম্প্রসারণের ব্যয় নিয়ন্ত্রক সংস্থার নজরদারিতে আনা প্রয়োজন।
Posted ০৮:২৪ অপরাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com