নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ প্রিন্ট ৫ বার পঠিত
একীভূত পাঁচ ব্যাংকের সমন্বয়ে গঠিত রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের দশম সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি একীভূত হওয়া এক্সিম ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান। ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় পরিচালনা পর্ষদের সদস্য ও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ রাশেদুল আমীন এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় পরিচালক মো. খান সুবায়েল বিন রফিক, আসমা আখতার, কে এম জাকারিয়া ও মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার অংশ নেন।
সভায় ইউনিয়ন ব্যাংকের প্রশাসক মোহাম্মদ আবুল হাসেম, গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক মো. মোকসুদুজ্জামান এবং কোম্পানি সচিবের চলতি দায়িত্বে থাকা মো. মনিরুল ইসলামও উপস্থিত ছিলেন।
সভায় সম্মিলিত ইসলামী ব্যাংকের সার্বিক বর্তমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল করা, আর্থিক সক্ষমতা বাড়ানো এবং ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন পর্ষদ সদস্যরা।
এ সময় ব্যাংকের কার্যক্রমকে সামনে এগিয়ে নিতে বিভিন্ন করণীয় নিয়েও আলোচনা হয়। পাশাপাশি বেশ কয়েকটি বিনিয়োগ প্রস্তাব পর্যালোচনা শেষে অনুমোদন দেওয়া হয়।
একীভূত পাঁচ ব্যাংকের কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে নতুন ব্যাংকটির কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়।
Posted ০৭:২৫ অপরাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com