|

Advertisement
×

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

বুধবার, ১২ আগস্ট ২০২৬   প্রিন্ট   ১১ বার পঠিত

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগ চায় সরকার। এ লক্ষ্যে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি ব্যবসায়িক প্রক্রিয়া সহজ করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হ”েছ বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির।

বুধবার (১২ আগস্ট) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সফররত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী জানান, ইউএস বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে। প্রতিনিধি দলে ভিসা, মাস্টারকার্ডসহ কৃষি ও বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনাকারী মার্কিন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা রয়েছেন। এসব প্রতিষ্ঠানের অনেকগুলো দীর্ঘদিন ধরে বাংলাদেশে ব্যবসা করছে।

বৈঠকে বাংলাদেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলো যেসব সমস্যার মুখোমুখি হ”েছ, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের ভবিষ্যৎ বাণিজ্য ও রপ্তানি নীতি, ডিজিটাল অর্থনীতি এবং ই-কমার্স নিয়েও প্রতিনিধি দলের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া হয়।

ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে বাংলাদেশ কোন কোন খাতকে অগ্রাধিকার দেবে, সে বিষয়েও মার্কিন প্রতিনিধিরা জানতে চেয়েছেন বলে জানান শিল্পমন্ত্রী। তিনি বলেন, পাট, চামড়া, জাহাজ নির্মাণ ও জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতে রপ্তানি সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে। এসব খাতকে বহু বিলিয়ন ডলারের রপ্তানি খাতে পরিণত করার লক্ষ্যে নেওয়া পদক্ষেপ আগামী মাসে ঘোষণা করা হবে।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে শিগগিরই আলোচনা শুরু হবে।

বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে মার্কিন কোম্পানিগুলো আগ্রহী উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে বাংলাদেশের বিপুল বিনিয়োগ প্রয়োজন। এই বিনিয়োগের অংশীদার হতে মার্কিন কোম্পানিগুলো আগ্রহ দেখিয়েছে। তারা বিনিয়োগের জন্য প্রয়োজনীয় পরিবেশ ও সরকারের সহযোগিতা চেয়েছে।

তিনি বলেন, সরকারের নীতিগুলো বিনিয়োগ ও ব্যবসাবান্ধব। আগামী দিনে টেকসই ৮ শতাংশ প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের জন্য বিপুল বিনিয়োগ দরকার। এ বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে।

ব্যবসায়িক প্রক্রিয়া সহজ করার উদ্যোগ তুলে ধরে শিল্পমন্ত্রী বলেন, জ্বালানির সহজলভ্যতা নিশ্চিত করা, ব্যবসাবান্ধব নীতি গ্রহণ এবং ব্যাংকিং খাতে প্রয়োজনীয় উদারীকরণের উদ্যোগ নেওয়া হ”েছ। এর ফলে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ও ফ্রিল্যান্সারদের জন্য ডিজিটাল ও পেমেন্ট গেটওয়ে ব্যবহারের সুযোগ আরও সহজ হবে।

কৃষি খাতের অনাবিষ্কৃত সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

ট্রেড লাইসেন্সের জটিলতা কমানোর বিষয়ে শিল্পমন্ত্রী বলেন, ভবিষ্যতে একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে দেশের যেকোনো ¯’ান থেকে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করা যাবে। প্রয়োজনীয় কাগজপত্র ও ফি অনলাইনে জমা দেওয়ার পাশাপাশি সেখান থেকেই লাইসেন্স ডাউনলোড করা যাবে। এতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে গিয়ে সময় নষ্ট করতে হবে না।

তিনি জানান, বর্তমানে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে ট্রেড লাইসেন্স দেওয়া হয়। ভবিষ্যতে একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে দেশের সব এলাকার ট্রেড লাইসেন্স দেওয়ার ব্যব¯’া করা হবে। এ নিয়ে কাজ চলছে এবং অল্প সময়ের মধ্যেই এর বাস্তবায়ন দেখা যাবে।

ব্যবসায়ীদের বিনিয়োগে বড় কোনো বাধা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, মূল বিষয়টি বাধা নয়, বরং প্রক্রিয়াকে আরও সহজ করা। বিভিন্ন লাইসেন্স, অনুমোদন ও ছাড়পত্রের ক্ষেত্রে থাকা অপ্রয়োজনীয় সমন্বয়হীনতা ও পুনরাবৃত্তি চিহ্নিত করে তা দূর করা হবে।

তিনি বলেন, ব্যবসা সহজ করার ক্ষেত্রে বাংলাদেশ একসময় অনেক পিছিয়ে ছিল। এখন এ বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। যত বেশি সম্ভব সরকারি অনুমোদন ও সেবা ডিজিটাল করা হবে, যাতে ব্যবসায়ীদের শারীরিকভাবে বিভিন্ন সরকারি দপ্তরে যেতে না হয়।

সরকার ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ আরও সহজ, কার্যকর ও আকর্ষণীয় করতে ধারাবাহিকভাবে কাজ করছে বলেও জানান শিল্পমন্ত্রী।

বৈঠকে সফররত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৬:৪৫ অপরাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com