|

Advertisement
×

ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট   ৩৩০ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ২৪ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩২ কোম্পানির মোট ১৩ কোটি ৩৩ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৭ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৭টি হলো- বেক্সিমকো, আলহাজ টেক্সটাইল, বিচ হ্যাচারি, শাইনপুকুর সিরামিকস, ন্যাশনাল ব্যাংক, ওরিয়ন ইনফিউশন এবং আলিফ ইন্ডাস্ট্রিজ। আজ এই ৭ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ১১ লাখ টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর। এদিন কোম্পানিটির ১ কোটি ৮৩ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আলহাজ টেক্সটাইলের ১ কোটি ৬৬ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ কোটি ১৯ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে বিচ হ্যাচারি।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- শাইনপুকুর সিরামিকসের ১ কোটি ৩ লাখ ৪৪ হাজার টাকা, ন্যাশনাল ব্যাংকের ৮৮ লাখ ২০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনে ৮২ লাখ ৫ হাজার টাকা এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ৬৮ লাখ ২৪ হাজার।

 

Facebook Comments Box

Posted ০৭:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com