Ad
x

ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫   প্রিন্ট   ১৯২ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ২৭ ফেব্রুয়ারি’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩০ কোম্পানির মোট ১৪ কোটি ৭০ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ১০ কোম্পানির শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো- বীচ হ্যাচারি, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড. যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, ফেডারেল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক, এসইএমএল লেকচার ফান্ড এবং প্রাইম লাইফ ইন্স্যুরেন্স। আজ এই ১০ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ২২ লাখ ২৩ হাজার টাকার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিচ হ্যাচারির। এদিন কোম্পানিটির ৫ কোটি ৭৯ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ রিলায়েন্স ওয়ানের ১ কোটি ৫১ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ কোটি ২৯ লাখ টাকা টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে যমুনা ব্যাংক।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৮৯ লাখ ৪৪ হাজার টাকা, আইএফআইসি ব্যাংকের ৬৫ লাখ টাকা, ফেডারেল ইন্স্যুরেন্সের ৫৫ লাখ ৪৭ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ৪৮ লাখ ৬০ হাজার টাকা, ন্যাশনাল ব্যাংকের ৩৬ লাখ ৮৯ হাজার টাকা, এসইএমএল লেকচার ফান্ডের ৩৪ লাখ টাকা এবং প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৩৩ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৫:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com