অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ প্রিন্ট ১৯৩ বার পঠিত
আজ ১৩ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩২ কোম্পানির মোট ১৪ কোটি ৫৭ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি ৫টি হলো- মিডল্যান্ড ব্যাংক, ফাইন ফুডস, এসবিএসি ব্যাংক, রূপালী লাইফ ইন্সুরেন্স এবং এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৫১ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংকের। এদিন ব্যাংকটির ২ কোটি ৪৭ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ফাইন ফুডসের ১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ১ লাখ ৬৭ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে এসবিএসি ব্যাংক।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- রূপালী লাইফ ইন্সুরেন্সের ১ কোটি ৬১ লাখ টাকা এবং এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেডের ১ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com