বুধবার ৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ব্লক মার্কেটে ১৫ কোম্পানির প্রায় ১১৫ কোটি টাকার লেনদেন

সোমবার, ৩১ আগস্ট ২০২০   প্রিন্ট   ৬০২ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আজ সোমবার ব্লক মার্কেটে ১৫ কোম্পানির প্রায় ১১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সন্ধানী ইন্স্যুরেন্স, বঙ্গজ, ব্রাক ব্যাংক, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, এম.এল ডাইং, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, রুপালী লাইফ, সাইফ পাওয়ারটেক, সী পার্ল বীচ ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড। ব্লক মার্কেটে কোম্পানিগুলোর ১ কোটি ৬৪ লাখ ৪৩ হাজার ৪১৬টি শেয়ার ৮১ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১১৪ কোটি ৯৭ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৯৪ কোটি ৭৫ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৮ কোটি ৭৬ লাখ টাকার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৮৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদে;ন হয়েছে সন্ধানী ইন্স্যুরেন্সের।

এছাড়া স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৫ লাখ ২ হাজার টাকার, সী পার্লের ৫০ লাখ ৪৬ হাজার টাকার, সাইফ পাওয়ারের ১০ লাখ ৮৫ হাজার টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ৩০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৮৪ লাখ টাকার, ওরিয়ন ফার্মার ২৪ লাখ ২৪ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৯ লাখ ৯১ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৪৮ লাখ ৭৬ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ১৭ লাখ ৮৪ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৪৫ লাখ ৪৫ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ৫০ লাখ ৫৩ হাজার টাকার এবং বঙ্গজের ৬ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৪:৫৪ অপরাহ্ণ | সোমবার, ৩১ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com