অনলাইন ডেস্ক
বুধবার, ১৪ মে ২০২৫ প্রিন্ট ২০২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: আজ ১৪ মে’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২২ কোম্পানির মোট ১৬ কোটি ৭ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- রেনাটা, কেডিএস এক্সেসরিজ, বীকন ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক এবং ফাইন ফুডস । আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেনাটা। এদিন কোম্পানিটির ৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কেডিএস এক্সেসরিজ ২ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ২ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে বীকন ফার্মাসিউটিক্যালস।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ব্র্যাক ব্যাংক ১ কোটি ৫৬ লাখ এবং ফাইন ফুডস ১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:৫৯ অপরাহ্ণ | বুধবার, ১৪ মে ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com