|

Advertisement
×

ব্লক মার্কেটে ১৭ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫   প্রিন্ট   ২৩৯ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক: আজ ১৭ এপ্রিল’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২১ কোম্পানির মোট ১৭ কোটি ৮২ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো- বিচ হ্যাচারি, প্রিমিয়ার সিমেন্ট, খান ব্রাদার্স, সোনালি আঁশ এবং এশিয়াটিক ল্যাব। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিচ হ্যাচারি। এদিন কোম্পানিটির ১২ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

প্রিমিয়ার সিমেন্ট ১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে খান ব্রাদার্স ।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- সোনালি আঁশ ১ কোটি ৮ লাখ এবং এশিয়াটিক ল্যাব ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৬:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com