Ad
x

ব্লক মার্কেটে ১৯ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪   প্রিন্ট   ২২৬ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ২০ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৫ কোম্পানির মোট ১৯ কোটি ৫০ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৬ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৬টি হলো- প্রগতি লাইফ ইন্সুরেন্স, ক্রিস্টাল ইন্সুরেন্স, ব্রাক ব্যাংক, বিচ হ্যাচারি, সেন্ট্রাল ইন্সুরেন্স এবং তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম লিমিটেড। আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৬ লাখ টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রগতি লাইফ ইন্সুরেন্সের। এদিন কোম্পানিটির ৪ কোটি ৪৬ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ক্রিস্টাল ইন্সুরেন্সের ৩ কোটি ২৪ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ২ কোটি ৭৪ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাক ব্যাংক পিএলসি।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিচ হ্যাচারির ১ কোটি ১১ লাখ ৭৫ হাজার টাকা, সেন্ট্রাল ইন্সুরেন্সের ১ কোটি ৮ লাখ ৯ হাজার টাকা এবং তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম লিমিটেডের ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৪:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com