অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ প্রিন্ট ১৯১ বার পঠিত
আজ ১৭ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৭ কোম্পানির মোট ১৯ কোটি ৮ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি ৫টি হলো- সেন্ট্রাল ইন্সুরেন্স, প্রগতি লাইফ ইন্সুরেন্স, বিচ হ্যাচারি, বেক্সিমকো এবং ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৩৮ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সেন্ট্রাল ইন্সুরেন্সের। এদিন কোম্পানিটির ৬ কোটি ৩৩ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৩ কোটি ১৫ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ২ কোটি ৮৯ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে বিচ হ্যাচারি লিমিটেড।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকোর ১ কোটি ৬ লাখ ৬৭ হাজার টাকা এবং ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৯৩ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com