অনলাইন ডেস্ক
সোমবার, ১৭ মার্চ ২০২৫ প্রিন্ট ২৬৮ বার পঠিত
আজ ১৭ মার্চ’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৭ কোম্পানির মোট ১৯ কোটি ৩৬ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো- এক্সপ্রেস ইন্সুরেন্স, উত্তরা ব্যাংক, বীচ হ্যাচারি, বীকন ফার্মাসিউটিক্যালস এবং ইস্টার্ন লুব্রিকেন্টস। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এক্সপ্রেস ইন্সুরেন্স। এদিন কোম্পানিটির ৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
উত্তরা ব্যাংক ৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ২ কোটি ৪৬ লাখ টাকা টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে বীচ হ্যাচারি ।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- বীকন ফার্মাসিউটিক্যালস ২ কোটি ৭ লাখ এবং ইস্টার্ন লুব্রিকেন্টস ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:১৯ অপরাহ্ণ | সোমবার, ১৭ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com