Ad
x

ব্লক মার্কেটে ৩৩ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

বুধবার, ২৯ মে ২০২৪   প্রিন্ট   ১৭৪ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ২৯ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৮ কোম্পানির মোট ৩৩ কোটি ৪৮ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৬ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৫টি হলো- আইএফআইসি ব্যাংক, সিটি জেনারেল ইন্সুরেন্স, আলিফ ইন্ডাষ্ট্রিজ, লাভেলো আইসক্রিম, ওয়ালটন হাইটেক ইন্ডাষ্ট্রিজ এবং বিএসআরএম লিমিটেড। আজ এই ছয় কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৮ লাখ টাকারও বেশি।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইএফআইসি ব্যাংক পিএলসির। এদিন ব্যাংকটির ১০ কোটি ৯ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ সিটি জেনারেল ইন্সুরেন্সের ৫ কোটি ৯১ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আলিফ ইন্ডাষ্ট্রিজের। আজ কোম্পানিটির ২ কোটি ৯৭ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লাভেলো আইসক্রিমের ২ কোটি ১১ লাখ ২৫ হাজার টাকার, ওয়ালটন হাইটেক ইন্ডাষ্ট্রিজের ১ কোটি ৯৯ লাখ ৬৮ হাজার টাকার এবং বিএসআরআমে লিমিটেডের ১ কোটি ৯৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৪:৪৬ অপরাহ্ণ | বুধবার, ২৯ মে ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com