অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪ প্রিন্ট ২২৫ বার পঠিত
আজ ১৫ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩১ কোম্পানির মোট ৩৩ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৬ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি ৬টি হলো- ব্রাক ব্যাংক, লাভেলো আইসক্রিম, ইউনিক হোটেল, ম্যারিকো বাংলাদেশ, সিটি ব্যাংক এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড। আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৯২ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রাক ব্যাংকের। এদিন ব্যাংকটির ১২ কোটি ৫২ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ লাভেলো আইসক্রিমের ৪ কোটি ৬৩ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ৪ কোটি ৪ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ইউনিক হোটেল।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- ম্যারিকো বাংলাদেশের ৩ কোটি ১ লাখ ১৮ হাজার টাকা, সিটি ব্যাংকের ২ কোটি ৫৯ লাখ টাকা এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের ১ কোটি ১২ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৫:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com