অনলাইন ডেস্ক
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ প্রিন্ট ১৬৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: আজ ১৩ এপ্রিল’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩০ কোম্পানির মোট ৩৩ কোটি ৬৭ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো- সান লাইফ ইন্সুরেন্স, রিলায়েন্স ওয়ান ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বিচ হ্যাচারি, ব্যাংক এশিয়া এবং এসইএমএল ইকুইটি ম্যানেজমেন্ট। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সান লাইফ ইন্সুরেন্স। এদিন কোম্পানিটির ৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
রিলায়েন্স ওয়ান ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ৪ কোটি টাকা ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে বিচ হ্যাচারি ।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ব্যাংক এশিয়া ৪ কোটি ১৯ লাখ এবং এসইএমএল ইকুইটি ম্যানেজমেন্ট ২ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:৪৪ অপরাহ্ণ | রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com