|

Advertisement
×

ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

সোমবার, ০৮ জুলাই ২০২৪   প্রিন্ট   ২৪৬ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ০৮ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৪ কোম্পানির মোট ৩৪ কোটি ৫৬ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৫টি হলো- প্যারামাউন্ট ইন্সুরেন্স, ন্যাশনাল ব্যাংক, এক্সপ্রেস ইন্সুরেন্স, ক্রিস্টাল ইন্সুরেন্স এবং রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড। আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৬৩ লাখ টাকারও বেশি।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্যারামাউন্ট ইন্সুরেন্সের। এদিন কোম্পানিটির ৬ কোটি ২২ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ন্যাশনাল ব্যাংকের ৬ কোটি ১৫ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৩ কোটি ২ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে এক্সপ্রেস ইন্সুরেন্স।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- ক্রিস্টাল ইন্সুরেন্সের ২ কোটি ৬৫ লাখ ৭ হাজার টাকা এবং রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৫৭ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৪:২৬ অপরাহ্ণ | সোমবার, ০৮ জুলাই ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com