|

Advertisement
×

ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

সোমবার, ১২ আগস্ট ২০২৪   প্রিন্ট   ২৪২ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ১২ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৬ কোম্পানির মোট ৩৪ কোটি ৭৬ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ১০ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ১০টি হলো- ব্র্যাক ব্যাংক, প্রগতি লাইফ ইন্সুরেন্স, সোস্যাল ইসলামী ব্যাংক, রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড, বেক্সিমকো ফার্মা, লাভেলো আইসক্রিম, ইবনে সিনা ফার্মা, ড্যাফোডিল কম্পিউটার্স, এমবি ফার্মা এবং আইএফআইসি ব্যাংক পিএলসি। আজ এই দশ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৮৪ লাখ টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রাক ব্যাংকের। এদিন ব্যাংকটির ৭ কোটি ৮৪ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৭ কোটি ৩০ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৪ কোটি ২১ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ২ কোটি ৮৯ লাখ ৮০ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ১ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ১ কোটি ৩৩ লাখ ৫২ হাজার টাকা, ইবনে সিনা ফার্মার ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা, ড্যাফোডিল কম্পিউটার্সের ৯৪ লাখ ৩৮ হাজার টাকা, এমবি ফার্মার ৮১ লাখ ৫০ হাজার টাকা এবং আইএফআইসি ব্যাংক পিএলসির ৮০ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Facebook Comments Box

Posted ০৪:৪৩ অপরাহ্ণ | সোমবার, ১২ আগস্ট ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com