অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ প্রিন্ট ১৯৭ বার পঠিত
আজ ১৮ ফেব্রুয়ারি’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৩ কোম্পানির মোট ৩৫ কোটি ৩২ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো- সান লাইফ ইন্সুরেন্স, বীচ হ্যাচারি, পিপলস লিজিং, সোনারগাঁও টেক্সটাইল এবং অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সান লাইফ ইন্সুরেন্স। এদিন কোম্পানিটির ১৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বীচ হ্যাচারি ৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ২ কোটি ৮৫ লাখ টাকা টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে পিপলস লিজিং ।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- সোনারগাঁও টেক্সটাইল ১ কোটি ৭৬ লাখ এবং অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com