বিবিএ নিউজ.নেট
বুধবার, ২৮ জুলাই ২০২১ প্রিন্ট ৫২৫ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার (২৮ জুলাই) ৩৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৫ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর ৪৭ লাখ ৮৪ হাজার ৩০টি শেয়ার ৮০ বার হাত বদল হয়েছে। যার মোট মূল্য ৩৫ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার টাকা।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৮ কোটি ৮৬ লাখ ৫ হাজার টাকার লেনদেন হয়েছে রেনেটার। দ্বিতীয় সর্বোচ্চ ৮ কোটি ৫৯ লাখ ৮৬ হাজার টাকার বিকন ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের।
ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলো হচ্ছে-এসিআই, আলিফ ইন্ডাস্ট্রিজ, আমান ফিড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, বিএটিবিসি, বেক্সিমকো ফার্মা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স,ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, ইনডেক্স অ্যাগ্রো, ইন্ট্রাকো রিফুয়েলিং, কেয়া কসমেটিকস, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফিন্যান্স, মালেক স্পিনিং, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, পিপলস ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রীড, প্রাইম ফাইন্যান্স, রহিমা ফুড, আরডি, সাফকো স্পিনিং, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, সিলকো ফার্মা, সোনালী পেপার, তাওফিকা ফুডস লিমিটেড।
Posted ০৪:১১ অপরাহ্ণ | বুধবার, ২৮ জুলাই ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com