অনলাইন ডেস্ক
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ প্রিন্ট ২৩৬ বার পঠিত
আজ ০৪ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৩ কোম্পানির মোট ৩৫ কোটি ৯০ লাখ ১১ হাজার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- একমি ল্যাবরেটরিজ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ম্যারিকো বাংলাদেশ, ডমিনেজ স্টিল এবং রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৩ লাখ টাকারও বেশি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে একমি ল্যাবরেটরিজের। এদিন কোম্পানিটির ১৩ কোটি ৪০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ৫ কোটি ৭৮ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ম্যারিকো বাংলাদেশ।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ডমিনেজ স্টিলের ২ কোটি ৩৩ লাখ ৩৬ হাজার টাকা এবং রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৪৭ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:৫৩ অপরাহ্ণ | বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com