অনলাইন ডেস্ক
সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ প্রিন্ট ২২৭ বার পঠিত
আজ ২৭ জানুয়ারি’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৭ কোম্পানির মোট ৩৫ কোটি ১৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো- অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ,রেনাটা, এক্সপ্রেস ইন্সুরেন্স, লাভেলো এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে প্রায় ৩০ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ । এদিন কোম্পানিটির ২৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
রেনাটা ১ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ১ কোটি ২৪ লাখ টাকা টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে এক্সপ্রেস ইন্সুরেন্স ।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- লাভেলো ১ কোটি ২ লাখ এবং রুপালি লাইফ ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৩:৫৯ অপরাহ্ণ | সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com