অনলাইন ডেস্ক
বুধবার, ০৮ মে ২০২৪ প্রিন্ট ২২৫ বার পঠিত
আজ ৮ মে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৫ কোম্পানির মোট ৪১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি পাঁচটির মধ্যে রয়েছে- বেক্সিমকো, আলিফ ইন্ডাস্ট্রিজ, রেনাটা পিএলসি, বাংলাদেশ স্টিল এবং তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি। আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৪৫ লাখ টাকারও বেশি।
জানা গেছে, বেক্সিমকোর ১৭ কোটি ৪ লাখ ৫৭ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬ কোটি ১৭ লাখ ১ হাজার টাকা, রেনাটা পিএলসির ৪ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার টাকা, বাংলাদেশ স্টিলের ৩ কোটি ৭৯ লাখ ৪০ হাজার টাকা এবং তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিমের ৩ কোটি ৬ লাখ ৪১ হাজার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:৩৫ অপরাহ্ণ | বুধবার, ০৮ মে ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন