অনলাইন ডেস্ক
শনিবার, ১৭ মে ২০২৫ প্রিন্ট ২১৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: আজ ১৭ মে’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৬ কোম্পানির মোট ৩৬ কোটি ৪৩ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- এস ই এম এল লেকার ইকুইটি ম্যানেজমেন্টফান্ড, এক্সপ্রেস ইন্সুরেন্স, রেনাটা, ম্যারিকো এবং ব্র্যাক ব্যাংক। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এস ই এম এল লেকার ইকুইটি ম্যানেজমেন্টফান্ড। এদিন কোম্পানিটির ১৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এস ই এম এল লেকার ইকুইটি ম্যানেজমেন্টফান্ড ১ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে রেনাটা।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ম্যারিকো ১ কোটি ৮৯ লাখ এবং ব্র্যাক ব্যাংক ১ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:৪০ অপরাহ্ণ | শনিবার, ১৭ মে ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com