অনলাইন ডেস্ক
রবিবার, ২০ এপ্রিল ২০২৫ প্রিন্ট ৩৭৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: আজ ২০এপ্রিল’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩১ কোম্পানির মোট ৩৯ কোটি ৭৪ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো- অ্যাডভান্সড কেমিকাল ইন্ডাস্ট্রিস, ফাইন ফুডস, বিচ হ্যাচারি, সিনোবাংলা এবং প্রিমিয়ার সিমেন্ট। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অ্যাডভান্সড কেমিকাল ইন্ডাস্ট্রিস। এদিন কোম্পানিটির ২৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ফাইন ফুডস ৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে বিচ হ্যাচারি ।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- সিনোবাংলা ১ কোটি ৬৮ লাখ এবং প্রিমিয়ার সিমেন্ট ১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৫:০২ অপরাহ্ণ | রবিবার, ২০ এপ্রিল ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন