অনলাইন ডেস্ক
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ প্রিন্ট ২৯০ বার পঠিত
আজ ১৮ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৬ কোম্পানির মোট ৪৫ কোটি ৫০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি ৫টি হলো- ইস্টার্ন ব্যাংক, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, আলিফ ইন্ডাস্ট্রিজ, এসবিএসি ব্যাংক এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৭৪ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংকের। এদিন ব্যাংকটির ১৪ কোটি ২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ৯ কোটি ৮১ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ৪ কোটি ১৬ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- এসবিএসি ব্যাংকের ৪ কোটি ৭ লাখ টাকা এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ৩ কোটি ৬৭ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৩:৩৪ অপরাহ্ণ | বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন