অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ প্রিন্ট ২৪০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: আজ ১৫ এপ্রিল’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৬ কোম্পানির মোট ৪৮ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো- ম্যারিকো, অ্যাডভান্সড কেমিকাল ইন্ডাস্ট্রিস, বিচ হ্যাচারি, স্কয়ার ফার্মা এবং প্রিমিয়ার সিমেন্ট। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৪২ কোটি টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ম্যারিকো। এদিন কোম্পানিটির ২৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অ্যাডভান্সড কেমিকাল ইন্ডাস্ট্রিস ৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ৪ কোটি টাকা ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে বিচ হ্যাচারি ।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- স্কয়ার ফার্মা ৩ কোটি ২৬ লাখ এবং প্রিমিয়ার সিমেন্ট ২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com