|

Advertisement
×

ব্লক মার্কেটে ৮ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪   প্রিন্ট   ১৭৬ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ০২ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২০ কোম্পানির মোট ৮ কোটি ৯৯ লাখ ৫১ হাজার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৬ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- ট্রাস্ট ব্যাংক, ফাইন ফুডস, একমি ল্যাবরেটরিজ, এক্সপ্রেস ইন্সুরেন্স, সোনালী লাইফ ইন্সুরেন্স এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড। আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৭৭ লাখ টাকারও বেশি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ট্রাস্ট ব্যাংকের। এদিন ব্যাংকটির ১ কোটি ৪০ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ফাইন ফুডসের ১ কোটি ৩৬ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে একমি ল্যাবরেটরিজ।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এক্সপ্রেস ইন্সুরেন্সের ১ কোটি ৬ লাখ টাকা, সোনালী লাইফ ইন্সুরেন্সের ৯২ লাখ ৪৫ হাজার টাকা এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৪:৩৩ অপরাহ্ণ | সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com