শনিবার ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফিরোজ আলম ও আব্দুল হান্নান

রবিবার, ০৪ জুলাই ২০২১   প্রিন্ট   ৪০৭ বার পঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফিরোজ আলম ও আব্দুল হান্নান

মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ.এস. এম ফিরোজ আলম ও মো. আব্দুল হান্নানকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে।

তারা দু’জনই দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও ব্যাংকের উদ্যোক্তা পরিচালক।

বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস. এম ফিরোজ আলম বেঙ্গল ট্রেডিং অ্যাসোসিয়েটস (টোকিও) এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের একজন উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান এবং পটুয়াখালীর কালাইয়ার সাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি আর্থিক সেবা, ইলেকট্রনিক মিডিয়াসহ দেশে ও বিদেশে অনেক ব্যবসার সাথে জড়িত।

বিশিষ্ট শিল্পপতি ও ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল হান্নান ডেবস্টার অ্যাসোসিয়েটস লিমিটেড ও মুরাদ অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান। এছাড়াও তিনি গার্মেন্ট ও বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। তিনি শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবায় একজন নিবেদিত কর্মী।

Facebook Comments Box

Posted ০৪:৪৭ অপরাহ্ণ | রবিবার, ০৪ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com