রবিবার ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

মার্চেন্ট ব্যাংক হিসেবে যাত্রা শুরু ইউসিবি ইনভেস্টমেন্ট

সোমবার, ৩০ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৫৭২ বার পঠিত

মার্চেন্ট ব্যাংক হিসেবে যাত্রা শুরু ইউসিবি ইনভেস্টমেন্ট

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড পুঁজিবাজারে মার্চেন্ট ব্যাংক হিসেবে যাত্রা শুরু করেছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনসহ পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করবে।

রোববার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে এই মার্চেন্ট ব্যাংকের উদ্বোধন করেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল- ইসলাম।

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড প্রধান নিবার্হী কর্মকর্তা (সিইও) তানজিম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবির নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি, পরিচালক অধ্যাপক ড. মো.জোনায়েদ শফিক এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শওকত জামিল।

আনিসুজ্জামান চৌধুরী রনি বলেন, ইউসিবি স্টক ব্রোকারেজ হাউজের শাখা ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট গত পাঁচ বছরে ৬৩তম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের বিশেষ প্রকল্পের তহবিল গঠনের ক্ষেত্রে ইউসিবি অন্যতম প্রবর্তক এবং আজ অবধি ইউসিবি সকল বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে ওই বিশেষ তহবিল থেকে সর্বাধিক পরিমাণে ঋণ অর্থ বিনিয়োগ করছে।

তিনি বলেন, একটি শক্তিশালী পুঁজিবাজারের জন্য কোয়ালিটিফুল আইপিও নিয়ে আসতে হবে। তা না হলে পুঁজিবাজারের গ্রোথ হবে না। ইউসিবি পরিবার পুঁজিবাজারে অবদান রাখছে। খুব অল্প সময়ের মধ্যে মার্চেন্ট ব্যাংক সেক্টরে আমরা শীর্ষে অবস্থান করবো।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল বলেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত পুঁজিবাজারে ইউসিবি ১১শ কোটি টাকা লেনদেন/পোর্টফোলিও রয়েছে। বাংলাদেশ সকল অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থাগুলোর মধ্যে ইউসিবির নতুন গঠিত সহায়ক কোম্পানি ইউসিবি এসেট ম্যানেজমেন্টর মূলধন সবচেয়ে বেশি।

 

Facebook Comments Box

Posted ১২:৩৯ অপরাহ্ণ | সোমবার, ৩০ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com