Ad
x

মিউচুয়াল ট্রাস্টের স্বতন্ত্র পরিচালক নাসরিন সাত্তার

বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯   প্রিন্ট   ৫৩৯ বার পঠিত

মিউচুয়াল ট্রাস্টের স্বতন্ত্র পরিচালক নাসরিন সাত্তার

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেডে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন নাসরিন সাত্তার। এর আগে তিনি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের স্বতন্ত্র পরিচালক এবং কার্যনির্বাহী কমিটি ও নিরীক্ষণ কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

নাসরিন সাত্তার এএনজেড গ্রীন্ডলেজ ব্যাংক, বাংলাদেশে ১৯৮৬ সালে ম্যানেজমেন্ট স্টাফ হিসেবে ব্যাংকিং পেশা শুরু করেন। স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক ২০০০ সালে এএনজেড গ্রীন্ডলেজ ব্যাংক অধিগ্রহণ করে এবং নাসরিন সাত্তার তখন স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকেও বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন অব্যাহত রাখেন। ২০০৬ সালে তিনি স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকে রেজিওনাল হেড ফর ডেভলপমেন্ট অরগানাইজেশনস্ সেগমেন্ট কাভারিং সাউথ এশিয়া হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ২০০৭-২০০৯ সাল পর্যন্ত স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আফগানিস্তানের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন।

তিনি বর্তমানে কনজ্যুমার্ক লিমিটেড, একটি বাংলাদেশ ভিত্তিক কনসাল্টেন্সি প্রতিষ্ঠানে চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন।

Facebook Comments Box

Posted ০৩:৪৫ অপরাহ্ণ | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com