|

Advertisement
×

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন ফারুক আহমেদ

মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৬১১ বার পঠিত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন ফারুক আহমেদ

ফারুক আহমেদ সিদ্দিকী সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি রানার মোটরস লিমিটেড এবং এপেক্স ট্যানারিজ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে পূর্ণ মেয়াদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবেও দায়িত্বরত ছিলেন। বর্তমানে তিনি সামিট পাওয়ার লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন।

দীর্ঘ সরকারি পেশা জীবনে তিনি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং সরকারের ডাক ও টেলিযোগাযোগ, শিক্ষা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। জাতীয় রাজস্ব বোর্ডে সদস্য (কর নীতি) হিসেবে দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box

Posted ০১:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com