নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৪ মে ২০২১ প্রিন্ট ৫৭০ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে । সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ঘোষিত লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৪ জুন বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ মে।
সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে এক টাকা ৩০ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল এক টাকা ৮১ পয়সা।
অন্যদিকে, এককভাবে ব্যাংকটির ইপিএস (সলো ইপিএস) হয়েছে এক টাকা ২২ পয়সা, যা আগের বছর এক টাকা ৭১ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৩ টাকা ৩ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২২ টাকা ৫ পয়সা।
অন্যদিকে, গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২২ টাকা ৪৪ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২১ টাকা ৫৫ পয়সা।
Posted ০৯:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ মে ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com