বিবিএনিউজ.নেট
রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১ প্রিন্ট ৫৪৭ বার পঠিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ‘মুজিব শতবর্ষে এক্সিম ব্যাংক’ শীর্ষক এক অনুষ্ঠান আয়োজন করেছে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড।
শনিবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি এবং বিশেষ অতিথি ছিলেন মুজিববর্ষ উদযাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। এ সময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এক্সিম ব্যাংকের এমডি ও সিইও ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।
Posted ০২:৩৯ অপরাহ্ণ | রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com