Ad
x

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

মঙ্গলবার, ০৬ আগস্ট ২০১৯   প্রিন্ট   ১২৪২ বার পঠিত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৪৬তম শাখা সোমবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে উদ্বোধন করা হয়। ব্যাংকের পরিচালক মো. জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম¥দ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শামসুদ্দোহা, টঙ্গীবাড়ী বাজার কমিটির সভাপতি মো. বেলায়েত হোসেন লিটন মাঝি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সাউথ জোনপ্রধান মো. ইয়ানুর রহমান। গ্রাহক ও সুধীদের পক্ষ থেকে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন, ইউনাইটেড ক্লিনিক অ্যান্ড প্যাথলজির ম্যানেজিং ডিরেক্টর মো. সাইফুর রহমান ও টঙ্গীবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সবিতা রানী সাহা। ধন্যবাদ জ্ঞাপন করেন টঙ্গীবাড়ী শাখাপ্রধান হাফিজ আহাম্মেদ শেখ।
প্রধান অতিথি বলেন, ইসলামী ব্যাংক বিশ্বের শ্রেষ্ঠ এক হাজার ব্যাংকের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক। সম্পদভিত্তিক ব্যবসায় পরিচালনার মাধ্যমে এই ব্যাংক দেশের ১৬ কোটি মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ শিল্প ও কলকারখানায় বিনিয়োগ এবং অগণিত উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে কাজ করে চলেছে। তিনি ইসলামী ব্যাংকের কল্যাণমুখী সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহŸান জানান।
অনুষ্ঠানের সভাপতি বলেন, ইসলামী ব্যাংক দেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক। এই ব্যাংক দেশের উন্নয়ন অগ্রযাত্রার অংশীদার। ইসলামী ব্যাংক দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে শ্রেষ্ঠ ব্যাংকের স্বীকৃতি পেয়েছে। গ্রাহকদের আস্থা ও ভালোবাসা, গণমানুষের অকুন্ঠ সমর্থন, কর্মকর্তাদের সততা, দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে ইসলামী ব্যাংক আজকের এই অবস্থানে পৌঁছেছে। তিনি বলেন, ইসলামী ব্যাংকের প্রযুক্তিসমৃদ্ধ আধুনিক সেবার ফলে ব্যাংকের আমানত প্রায় ৮৭ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। তিনি বলেন, টংগিবাড়ী এলাকার ব্যবসা বাণিজ্যের প্রসারে ইসলামী ব্যাংক উদ্যোক্তা উন্নয়ন ও শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Facebook Comments Box

Posted ১০:২১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ আগস্ট ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com