Ad
x

মুন্সীগঞ্জে ইসলামী ব্যাংকে ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

সোমবার, ২৯ জুলাই ২০১৯   প্রিন্ট   ৫৩৮ বার পঠিত

মুন্সীগঞ্জে ইসলামী ব্যাংকে ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর মুন্সীগঞ্জ শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুক্রবার শাখাপ্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. আব্দুল জব্বার এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রুরাল ডেভেলপমেন্ট ডিভিশন প্রধান এম জুবায়ের আজম হেলালী।

এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সাউথ জোনপ্রধান মো. ইয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এএফএম আনিসুর রহমান এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও মুন্সীগঞ্জ শাখাপ্রধান মোহাম্মদ মুহিতুর রহমানসহ পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্রপ্রধান ও সহকারী কেন্দ্রপ্রধানরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৪:০৬ অপরাহ্ণ | সোমবার, ২৯ জুলাই ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com