|

Advertisement
×

মূলধন উত্তোলনে ইস্যু সংক্রান্ত কাজ দ্রুত করার নির্দেশ

শুক্রবার, ২১ আগস্ট ২০২০   প্রিন্ট   ৬৬৪ বার পঠিত

মূলধন উত্তোলনে ইস্যু সংক্রান্ত কাজ দ্রুত করার নির্দেশ

পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলনের ক্ষেত্রে ইস্যু সংক্রান্ত যাবতীয় কার্যক্রম দুততম সময়ে সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে বালাদেশ সিকিউরিটিজ একচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) কমিশনের ৭৩৬তম কমিশন সভায় এ নির্দেশ দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
কমিশন সভায় ক্যাপিটাল ইস্যু বিভাগের কার্যক্রম নিয়ে পর্যালোচনা হয়। ক্যাপিটাল ইস্যু বিভাগের কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে প্রাথমিক গণ প্রস্তাব (IPO), ডেট সিকিউরিটিজ ও ইকুইটি সিকিউরিটিজের মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলনের ক্ষেত্রে ইস্যু সংক্রান্ত যাবতীয় কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিশন।
এছাড়াও কমিশন ক্যাপিটাল ইস্যু বিভাগের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে একটি কর্ম – পরিকল্পনা অনুমোদন করেছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:১৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com