|

Advertisement
×

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই দর বাড়ছে ২ কোম্পানির

বৃহস্পতিবার, ০৭ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৫৬৫ বার পঠিত

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই দর বাড়ছে ২ কোম্পানির

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির। কোম্পানিগুলো হচ্ছে- অ্যাক্টিভ ফাইন ও এডিএন টেলিকম লিমিটেড। কোম্পানিগুলোর শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিগুলো এমনটিই জানায় ডিএসইকে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গত ৬ জানুয়ারি নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিগুলো জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৩০ ডিসেম্বর অ্যাক্টিভ ফাইনের শেয়ার দর ছিল ১৬ টাকা ৯০ পয়সা। ৫ জানুয়ারি তা ২০ টাকা ৯০ পয়সায় উন্নীত হয়।

অন্যদিকে এডিএন টেলিকমের শেয়ার দর গত ২০ ডিসেম্বর ছিল ৫২ টাকা ৩০ পয়সা। আর ৬ জানুয়ারি শেয়ারটি ৬০ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়।

কোম্পানিগুলোর এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Facebook Comments Box

Posted ১১:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com