|

Advertisement
×

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে বিকন ফার্মার দর

মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১   প্রিন্ট   ৭৮৯ বার পঠিত

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে বিকন ফার্মার দর

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি বিকন ফার্মার শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গতকাল ১৫ মার্চ নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৩ ফেব্রুয়ারি বিকন ফার্মার শেয়ার দর ছিল ৯৩ টাকা ২০ পয়সা। ১৫ মার্চ কোম্পানিটির শেয়ার দর ১৩৫ টাকায় উন্নীত হয়।

কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

ওষুধ ও রসায়ন খাতের ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৩০০ কোটি টাকা এবং ২৩১ কোটি টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ২৩২ কোটি ৮ লাখ টাকা।

এদিকে, ৬ মাসে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৬ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩০ পয়সা।
৩ মাসে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১২ পয়সা।
একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ২০ টাকা ৭১ পয়সা।

কোম্পানিটির ২৩ কোটি ১০ লাখ শেয়ারের মধ্যে ৩০.০০ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৩৫.৩৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৩৪.৬৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

 

Facebook Comments Box

Posted ০১:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com