বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে আজিজ পাইপসের দর

রবিবার, ২১ মার্চ ২০২১   প্রিন্ট   ৬৫০ বার পঠিত

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে আজিজ পাইপসের দর

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আজিজ পাইপস লিমিটেডের শেয়ার দর। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি আজিজ পাইপসের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গত ১৮ মার্চ নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ১৫ মার্চ আজিজ পাইপসের শেয়ার দর ছিল ৯৭ টাকা ৫০ পয়সা। ১৮ মার্চ কোম্পানিটির শেয়ার দর ১১৭ টাকা ৯০ পয়সায় উন্নীত হয়।

কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

প্রকৌশল খাতের ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৫০ কোটি টাকা এবং ৫ কোটি ৩৪ লাখ ৭০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভ মাইনাসে রয়েছে। যার পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ২৩ কোটি ৬২ লাখ টাকা। কোম্পানিটির ৫৩ লাখ ৪৭ হাজার ১২৫টি শেয়ারের মধ্যে ৩৩.৮৩ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৩.৮৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৬২.২৯ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

এদিকে, দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর,২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ১ পয়সা।
৬ মাসে (জুলাই-ডিসেম্বর,২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ২১ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ১৪ টাকা ৩১ পয়সা।

 

Facebook Comments Box

Posted ১১:০৭ পূর্বাহ্ণ | রবিবার, ২১ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com