|

Advertisement
×

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে সোনালী পেপারের দর

বুধবার, ২৮ জুলাই ২০২১   প্রিন্ট   ৫৪৫ বার পঠিত

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে সোনালী পেপারের দর

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার লিমিটেডের শেয়ার দর ডিএসই’র তদন্ত নোটিশের জবাবে কোম্পানিটি এমনটাই জানিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে হারে বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে বাড়ার কারণে ২৭ জুলাই নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৭ জুলাই কোম্পানিটির শেয়ার দর ছিল ২১৯ টাকা ৮০ পয়সা । ২৭ জুলাই কোম্পানিটির শেয়ার দর ৩২৭ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়।

কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Facebook Comments Box

Posted ১০:২৯ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com