|

Advertisement
×

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে ২ কোম্পানির দর

বুধবার, ২৩ মার্চ ২০২২   প্রিন্ট   ৩৮৪ বার পঠিত

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে ২ কোম্পানির দর

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস এবং সাভার রিফ্যাক্ট্ররিজ লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি কোম্পানি দুইটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ২২ মার্চ নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পরযবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৭ মার্চ ড্রাগন সোয়েটারের শেয়ার দর ছিল ১৭ টাকা ৬০ পয়সা। ২২ মার্চ কোম্পানিটির শেয়ার দর ২১ টাকা ৯০ পয়সায় উন্নীত হয়।

অন্যদিকে সাভার রিফ্যাক্ট্রজের শেয়ার দর ২৭ ফেব্রুয়ারি ১৭২ টাকা ১০ পয়সা ছিল। আর ২২ মার্চ ২৫৭ টাকা ২০ পয়সায় উন্নীত হয়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:৫৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com