|

Advertisement
×

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে বেক্সিমকো সিনথেটিকসের দর

রবিবার, ২৩ আগস্ট ২০২০   প্রিন্ট   ৫৮৩ বার পঠিত

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে বেক্সিমকো সিনথেটিকসের দর

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিকভাবে বাড়ছে শেয়ারবাজারের তালিকাভুক্ত বেক্সিমকো সিনথেটিকসের শেয়ার দর ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমনটাই জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি পক্ষ থেকে গত ২০ আগস্ট জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, গত ২৬ জুলাই কোম্পানিটির শেয়ারের দর ছিল ৭.৩০ টাকায়। আর ২০ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৯.২০ টাকায়। অর্থাৎ এই ১৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১.৯০ টাকা বা ২৬ শতাংশ বেড়েছে।

Facebook Comments Box

Posted ০৪:২১ অপরাহ্ণ | রবিবার, ২৩ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com