|

Advertisement
×

মূল্য সংবেদন তথ্য ছাড়াই বাড়ছে নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের দর

রবিবার, ২৫ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৫১৩ বার পঠিত

মূল্য সংবেদন তথ্য ছাড়াই বাড়ছে নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের দর

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে বাড়চে পুঁজিবাজারে তালিকাভুক্ত নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্ত নোটিশের জবাবে এমনটাই জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে ২০ এপ্রিল জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল কোম্পানিটির শেয়ারের দর ছিল ২৯.৬০ টাকায়। আর ২২ এপ্রিল কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৪২.৯০ টাকায়। অর্থাৎ এই ১৩ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৩.৩০ টাকা বা ৪৫ শতাংশ বেড়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:৪৬ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com