|

Advertisement
×

মূল্য সংবেদশীল তথ্য ছাড়াই বাড়ছে অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার দর

মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৫৬৫ বার পঠিত

মূল্য সংবেদশীল তথ্য ছাড়াই বাড়ছে অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার দর

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গতকাল ১৯ এপ্রিল নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৪ এপ্রিল কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৫ টাকা। ১৯ এপ্রিল কোম্পানিটির শেয়ার দর ৪৫ টাকা ২০ পয়সায় উন্নীত হয়।

কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

জানা যায়, ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
এদিকে, সর্বশেষ বছরে কোম্পানির মোট মুনাফা হয়েছে ৫ কোটি ২০ লাখ ২০ হাজার ৮৫৯ টাকা ২০ পয়সা। শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৭২ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ১ টাকা ২৬ পয়সা। বর্তমান মুনাফার তুলনায় লভ্যাংশ সন্তোষজন নয় বলে মনে করছেন বিনিয়োগকারীরা। কোম্পানিটি মোট মুনাফা থেকে লভ্যাংশ হিসেবে দেয়া হয়েছে এক কোটি ৫১ লাখ ২২ হাজার ৩৪৩ টাকা বা ২৯.০৬ শতাংশ। কোম্পানিটি নিজের কাছে রেখে দিয়েছে লভ্যাংশের ৩ কোটি ৬৮ লাখ ৯৮ হাজার ৫১৬ টাকা ৯২ পয়সা বা ৭০.৯০ শতাংশ। অবশিষ্ট টাকা কোম্পানি রেখে দিয়েছে।
কোম্পানিটি বোনাস হিসাসে ৫ শতাংশ শেয়ার দিয়েছে। এতে কোম্পানিটির শেয়ার সংখ্যা বাড়বে ১৫ লাখ ১২ হাজার ২৩৪.৩‬টি এতে মূলধন বাড়বে ১ কোটি ৫১ কোটি ২২ হাজার ৩৪৩ টাকা। অর্থাৎ কোম্পানির মূলধন বেড়ে দাঁড়াবে ৩১ কোটি ৭৫ লাখ ৭২ হাজার ৩৪৩ টাকা।
গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ১১ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৮ এপ্রিল সকাল সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৫০ কোটি টাকা এবং ৩০ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা। বর্তমানে কোম্পানির রিজার্ভের পরিমাণ ২২ কোটি ৩৪ লাখ টাকা। এ কোম্পানির ৩ কোটি ২ লাখ ৪৪ হাজার ৬৮৬টি শেয়ারের মধ্যে ৩০.৭২ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৭.২৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৬২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
উল্লেখ্য, আগের বছর ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করলেও এবার অর্ধেক বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অগ্রণী ইন্স্যুরেন্সের ২০১৯ সালে শেয়ারপ্রতি ১.২৬ টাকা হিসেবে মোট ৩ কোটি ৮২ লাখ ২০ হাজার টাকার নিট মুনাফা হয়। যার পরিমাণ ২০২০ সালের ব্যবসায় বেড়ে হয়েছে শেয়ারপ্রতি ১.৭২ টাকা। এ হিসেবে নিট মুনাফা বেড়েছে ৩৬ শতাংশ।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:০৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com