|

Advertisement
×

মূল মার্কেটে লেনদেন চলছে সোনালী পেপারের

রবিবার, ২৬ জুলাই ২০২০   প্রিন্ট   ৫৬৬ বার পঠিত

মূল মার্কেটে লেনদেন চলছে সোনালী পেপারের

দীর্ঘদিন ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে অবস্থান করা কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের লেনদেন আজ থেকে মূল মার্কেটে শুরু হয়েছে। এর আগে গত ২ জুলাই লেনদেন শুরু হওয়ার কথা ছিলো, কিন্তু অনিবার্য কারণে লেনদেন স্থগিত করেছিলো ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ।

লেনদেনের আড়াই ঘন্টা শেষে কোম্পানিটির দর বেড়েছে ৮.৭২% । গত বৃহস্পতিবার ওটিসি মার্কেটে লেনদেন শেষে কোম্পানির দর ছিল ২৭৩ টাকা। আজ মূল মার্কেটে লেনদেন শুরু করার জন্য কোম্পানির ওপেনিং প্রাইস নির্ধারণ করা হয় ২৯৬ টাকা ৮০ পয়সা। সে হিসেবে ২৩ টাকা ৮০ পয়সা বেশিতে লেনদেন শুরু করার পর দর আর বাড়েনি।

এর আগে সোনালী পেপারকে ডিএসই ও সিএসইর পরিচালনা পর্ষদ ওটিসি মার্কেট থেকে মূল মার্কেটে পুনরায় তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, ডিএসই ও সিএসই কোম্পানিটির ট্রেডিং কোড হবে “ঝঙঘঅখওচঅচজ”। আর ডিএসইতে সোনালী পেপারের কোম্পানি কোড হবে ১৯৫০৩। অন্যদিকে সিএসইতে কোম্পানির কোড হবে ১৯০০০৩।

তবে সোনালী পেপারকে মূল মার্কেটে কিছু শর্ত মেনে লেনদেন করতে হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে- কোম্পানির রেফারেন্স প্রাইস এবং ফ্লোর প্রাইস নির্ধারণ করা হবে ওটিসি মার্কেটের সর্বশেষ ক্লোজ প্রাইসকে। অর্থাৎ কোম্পানিটি গত ৩০ জানুয়ারি ওটিসিতে সর্বশেষ ২৭৩ টাকায় লেনদেন করেছিল। ওই ২৭৩ টাকাকে কোম্পানির ফ্লোর প্রাইস হিসেবে নির্ধারণ করে বিএসইসি।

ডিএসই ও সিএসইতে লেনদেনের প্রথম দিন থেকেই কোম্পানির সার্কিট ব্রেকার এবং সার্কিট ফিল্টার (প্রাইস লিমিট) থাকবে বলে জানা গেছে।

এছাড়া কোম্পানিটি ওটিসি মার্কেট থেকে মূল মার্কেটে ফিরে জেড ক্যাটাগরিতে লেনদেন করার কথা রয়েছে। সোনালী পেপারকে পরবর্তী সময়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানের আগে পর্যন্ত জেড ক্যাটাগরিতে লেনদেন করতে হবে।

Facebook Comments Box

Posted ০১:০৭ অপরাহ্ণ | রবিবার, ২৬ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com