রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x
ওটিসি থেকে ফিরছে সোনালী পেপার

মূল মার্কেটে লেনদেন শুরু ২ জুলাই

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ২৯ জুন ২০২০   প্রিন্ট   ৮১৩ বার পঠিত

মূল মার্কেটে লেনদেন শুরু ২ জুলাই

ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে মূল মার্কেটে ফিরছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। আগামী ২ জুলাই থেকে ডিএসইতে লেনদেন শুরু করবে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ কোম্পানিটিকে মূল মার্কেটে পুনরায় তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “SONALIPAPR”। আর ডিএসইতে সোনালী পেপারের কোম্পানি কোড হবে ১৯৫০৩।

তবে সোনালী পেপারকে মূল মার্কেটে কিছু শর্ত মেনে লেনদেন করতে হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে- কোম্পানির রেফারেন্স প্রাইস এবং ফ্লোর প্রাইস নির্ধারণ করা হবে ওটিসি মার্কেটের সর্বশেষ ক্লোজ প্রাইসকে। অর্থাৎ কোম্পানিটি গত ৩০ জানুয়ারি ওটিসিতে সর্বশেষ ২৭৩ টাকায় লেনদেন করেছিল। ওই ২৭৩ টাকাকে কোম্পানির ফ্লোর প্রাইস হিসাবে নির্ধারণ করা হবে।

ডিএসইতে লেনদেনের প্রথম দিন থেকেই কোম্পানির সার্কিট ব্রেকার এবং সার্কিট ফিল্টার (প্রাইস লিমিট) থাকবে।
এছাড়া কোম্পানিটি ওটিসি মার্কেট থেকে মূল মার্কেটে ফিরে জেড ক্যাটাগরিতে লেনদেন করবে। সোনালী পেপারকে পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানের আগে পরযন্ত জেড ক্যাটাগরিতে লেনদেন করতে হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বিধিমালা,২০১৩ অনুযায়ী পরবর্তীতে কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হবে।

Facebook Comments Box
×

Posted ১২:৩৯ অপরাহ্ণ | সোমবার, ২৯ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com