Ad
x

মূল মার্কেট থেকে ওটিসিতে যাচ্ছে ইউনাইটেড এয়ার

মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৫৮৮ বার পঠিত

মূল মার্কেট থেকে ওটিসিতে যাচ্ছে ইউনাইটেড এয়ার

মূল মার্কেট থেকে থেকে বিদায় ওভার দ্যা কাউন্টারে (ওটিসি) যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জেড ক্যাটাগরির কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড।
আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) কোম্পানিটিকে ওটিসিতে সরিয়ে নিতে দুই স্টক এক্সচেঞ্জকে কোম্পানিটিকে ওভার দ্যা কাউন্টারে (ওটিসি) সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

বিনিয়োকারীদের স্বার্থে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ক্ষমতাবলে বিএসইসি এই সিদ্ধান্ত নিয়েছে।

২০১০ সালে আইপিওতে আসা ইউনাইটেড এয়ারের বাণিজ্যিক কার্যক্রম কয়েক বছর ধরে বন্ধ আছে। কোম্পানিটির মালিকানাধীন বিমানগুলো ঢাকাসহ বিভিন্ন দেশের বিমানবন্দরে পড়ে থেকে প্রায় অচল হয়ে গেছে। সংস্থাটির কাছে দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষসহ বিভিন্ন দেশের কর্তৃপক্ষ বিপুল পরিমাণ টাকা পাওনা রয়েছে। জেড ক্যাটাগরির এই কোম্পানির পরিশোধিত মূলধন ৮২৮ কোটি টাকা। এর বিপরীতে পুঁঞ্জিভুত লোকসান হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে।

Facebook Comments Box

Posted ০৯:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com